শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৭ পিএম, ২০২০-০৯-১০
এনামুল হক,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ পৌর কেন্দ্রীয় মালশাপাড়া কবরস্থানের জায়গা দখল করে মার্কেট নির্মাণ ও মাদকসহ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শহরবাসী।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় শহরের মালশাপাড়া কবরস্থান সংলগ্ন নিউ ঢাকা রোডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের শেষ ঠিকানা হচ্ছে কবরস্থান। মৃত্যুর পরে এই কবরেই প্রত্যেক মুসলমানদের যেতে হবে। অথচ কতিপয় অসাধু ব্যক্তি শহরের কেন্দ্রীয় মালশাপাড়া কবরস্থানের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছে। এখানে মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।কবরস্থানের জায়গা দখলমুক্ত করা এবং মাদকসহ সকল অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবী জানিয়ে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে কঠোর আন্দোলনে যাবে পৌরবাসী। পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম হাশেমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, কৃষকলীগের সাধারণ সম্পাদক মণিরুজ্জামান মনি, ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানি ডাবলু, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন প্রমূখ। মানববন্ধনে শহরের মালশাপাড়া, হোসেনপুর ও মিরপুর মহল্লার সহস্রধিক মানুষ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited